itbd69

আইফোনের লোগোটি আসলে একটি গোপন বাটন, যার মাধ্যমে করা যায় নানা কাজ।

 আইফোনের লোগোটি আসলে একটি গোপন বাটন, যার মাধ্যমে করা যায় নানা কাজ

Iphone-16 pro

আইফোন বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রোডাক্ট, এবং প্রতি বছরই অ্যাপল এর নতুন সংস্করণ উন্মোচন করে। সবশেষে আইফোন ১৬, ১৬ প্লাস, ১৬ প্রো, ও ১৬ প্রো ম্যাক্স মডেলগুলো বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের আইফোনের পিছনে থাকা অর্ধেক খাওয়া আপেলের লোগোটি আসলে একটি গোপন বাটন, যার মাধ্যমে বিভিন্ন কার্যকরী কাজ করা যায়। এই ব্যাক ট্যাপ বাটনের মাধ্যমে স্ক্রিনশট নেওয়া, ভলিউম পরিবর্তনসহ আরও অনেক কাজ করা সম্ভব। ২০২০ সালে রিলিজ হওয়া আইওএস ১৪ সফটওয়্যার ভার্সন থেকে এই ফিচারটি ব্যবহার করা যাচ্ছে।


**বাটনটি ব্যবহারের পদ্ধতি**

১. প্রথমে নিশ্চিত করুন যে আপনার আইফোনটি আইওএস ১৪ ভার্সনের।

২. এরপর, *Settings > General > Software Update* এ যান।

৩. আপডেট হয়ে গেলে *Settings > Accessibility* অপশনে যান এবং তারপর *Touch* এ ক্লিক করুন।

৪. সেখান থেকে *Back Tap* অপশনটি নির্বাচন করুন এবং ডুয়েল ট্যাপ বা ট্রিপল ট্যাপ কনফিগার করুন।


এভাবে আপনি লোগো বাটনটি কাজে লাগিয়ে সহজেই বিভিন্ন ফাংশন নিয়ন্ত্রণ করতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
itbd69
itbd69