itbd69

বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত কবে হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা | অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

 ২০২৪ সালেই হতে যাচ্ছে নির্বাচন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, দেশের সংস্কারের গতি নির্ধারণ করবে বাংলাদেশ কত দ্রুত নির্বাচনে যেতে পারবে। তিনি বলেন, শেখ হাসিনার স্বৈরশাসন শেষ হওয়ার পর একটি নতুন সরকার নির্বাচিত করার জন্য আগে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন।

বুধবার, আজারবাইজানের বাকু শহরে কপ-২৯ সম্মেলনের ফাঁকে বার্তাসংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস এ কথা বলেন। তিনি নিশ্চিত করেন যে, দেশের গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার দিকে এগিয়ে যেতে তিনি প্রস্তুত। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ সম্ভব হলে ছোট রাখতে চায় এবং দ্রুত ঐকমত্য প্রতিষ্ঠার আশা করছেন।

ড. ইউনূস বলেন, "এটি আমাদের প্রতিশ্রুতি, আমরা যত দ্রুত প্রস্তুত হব, নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত ব্যক্তিরা ক্ষমতা গ্রহণ করে দেশ পরিচালনা করবেন।" তিনি উল্লেখ করেন, সরকারের কাঠামো, সংসদ এবং নির্বাচনী বিধিমালার বিষয়ে দ্রুত ঐকমত্য প্রয়োজন, বিশেষ করে সাংবিধানিক সংস্কারের প্রেক্ষাপটে।

দেশের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “যেকোনো সরকারেই এই ধরনের উদ্বেগ থাকে। আমাদের সরকারও এ বিষয়ে চিন্তিত। তবে আমরা আশা করছি যে, এই সমস্যাগুলো সমাধান করতে পারব এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সক্ষম হব।”

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
itbd69
itbd69