হোয়াটসঅ্যাপ থেকে অন্য যেকোনো অ্যাপে বার্তা আদান-প্রদান করতে পারবেন, তবে...
হোয়াটসঅ্যাপ থেকে অন্য যেকোনো অ্যাপে বার্তা আদান-প্রদান করতে পারবেন, তবে...
হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ইন্টার-অপারেবল সুবিধা
হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ইন্টার-অপারেবল সুবিধা। এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপে থাকা অবস্থায় ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রামসহ আইমেসেজ ব্যবহারকারীদের বার্তা পাঠানোর পাশাপাশি তাঁদের পাঠানো বার্তাও পড়া যাবে। এর ফলে হোয়াটসঅ্যাপ বন্ধ না করেই অন্য অ্যাপ ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান WABetaInfo-এর তথ্যমতে, নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপে একটি নতুন বাটন দেখা যাবে। এই বাটনে ট্যাপ করে সরাসরি হোয়াটসঅ্যাপ থেকে অন্য অ্যাপ ব্যবহারকারীদের বার্তা পাঠানোর পাশাপাশি তাঁদের সঙ্গে চ্যাট করা যাবে। তবে এসব বার্তা এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে আদান-প্রদান নাও হতে পারে। এর ফলে হোয়াটসঅ্যাপে আদান-প্রদান করা বার্তার মতো নিরাপত্তা সুবিধা নাও পাওয়া যেতে পারে।
নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপের সেটিংসে ‘থার্ড পার্টি চ্যাট রিকোয়েস্ট’ নামে একটি অপশন দেখা যাবে। এই অপশনটি নির্বাচন করে ব্যবহারকারীরা অন্য অ্যাপে বার্তা আদান-প্রদানের সুবিধা চালু বা বন্ধ করতে পারবেন। সুবিধাটি চালু থাকলে অন্য অ্যাপ থেকে আসা বার্তা হোয়াটসঅ্যাপে একটি আলাদা ইনবক্সে জমা হবে, ফলে বার্তাগুলো সহজে পড়া যাবে। এই সুবিধাটি বর্তমানে উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং এটি প্রাথমিকভাবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ব্যবহার করা যাবে।
প্রসঙ্গত, বড় প্রতিষ্ঠানগুলোর একক আধিপত্য কমিয়ে সমান প্রতিযোগিতার ক্ষেত্র তৈরির জন্য ইউরোপীয় ইউনিয়ন ডিজিটাল মার্কেটস অ্যাক্ট নীতিমালা প্রণয়ন করেছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রতি মাসে সাড়ে চার কোটি ব্যবহারকারী থাকা সব প্রযুক্তি প্রতিষ্ঠান বা প্ল্যাটফর্মকে এই আইন বাধ্যতামূলকভাবে মানতে হবে বলে জানিয়েছে সংস্থাটি।


আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url