itbd69

রয়েল এনফিল্ডের সাথে হাসবে বাংলাদেশ

 রয়েল এনফিল্ডের সাথে হাসবে বাংলাদেশ

Hunter 350, Classic 350, Bullet 350, এবং Meteor 350


গত ২২ অক্টোবর বাংলাদেশে রয়েল এনফিল্ডের প্রিবুকিং শুরু হয়েছে। তবে এখনো সম্ভবত কেউ হাতে বাইক পাননি। ২১ তারিখ থেকে রাস্তায় রয়েল এনফিল্ডের গর্জন শোনার আশায় থাকলেও তা সম্ভব হয়নি।


এরপর শোনা যাচ্ছে যে প্রিবুকিং দেড় দিনেই প্রায় ৪০০০+ হয়ে গেছে, কিন্তু ডেলিভারি ডেট মার্চ-এপ্রিলের (আরো ৫/৬ মাস) দিকে চলে যাচ্ছে। তাহলে কি ইফাদ মোটরস প্রতি মাসে ৪০০/৫০০ বাইক সেল হবে এমন ধারণা করেছিল? হয়তো শুরুর ক্রেজ চলে গেলে মাসে এই পরিমাণ সেল হবে, কিন্তু শুরুর এই ক্রেজের সময় অন্তত কয়েক হাজার বাইক স্টক রাখা উচিত ছিল।


আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি, বাইকারও কয়েক লাখ। এই বাইকটা হচ্ছে হায়ার সিসির প্রথম বাইক (৩৫০ সিসি) এবং রয়েল এনফিল্ড (ইন্ডিয়ান সিনেমা ও অন্যান্য কারণে প্রায় লিজেন্ড পর্যায়ে)। প্রায় সবাই এই বাইক কেনা বা অন্তত চালানোর শখ রাখে। যেখানে V4 ৩ লাখ টাকায় হলেও প্রচুর পরিমাণে সেল হয়, সেখানে মাত্র ১০০০/২০০০ বাইকের ক্যাপাসিটি রাখা ইফাদ মোটরসের একটি ফেইলর। তাদের বিষয়গুলো আরো গুরুত্ব দেয়া উচিত ছিল।


যাহোক, রয়েল এনফিল্ডের সার্ভিস ভারতের প্রায় ছোট-বড় সব শহরেই আছে, আশা করা যায় আমাদের দেশের ৬৪ জেলা শহরসহ ৮০/৯০ টা সার্ভিস শপ থাকবে।


ইফাদ মোটরসকে একটি বিষয়ে ধন্যবাদ, এযাবতকালে সবচেয়ে কম দাম রাখার জন্য। ভারতের তুলনায় আমাদের দেশে বাইকের দামের তফাত কম রাখতে তাদের এই উদ্যোগ প্রশংসনীয়। আশা করা যায়, এই দাম রাখার ফলে অন্য আমদানীকারকরাও বাইকের দাম কমাবে এবং হায়ার সিসির বাইকের জন্য ভারতের মতো আমাদের দেশেও ১০০/১১০/১২৫/১৫০ কমিউটার সেগমেন্টগুলোর দাম কমে আসবে। বর্তমানে এই সিরিজের বাইকগুলোর দাম ২০/৩০% বেশি মনে হয়।


royel infinity price & details off bangladesh


Royal Enfield has recently entered the Bangladesh market through a partnership with IFAD Motors Limited. Four models are available: Hunter 350, Classic 350, Bullet 350, and Meteor 350. These motorcycles, equipped with 350cc J series engines and modern features, maintain Royal Enfield's vintage aesthetic and robust performance.


Prices range from BDT 340,000 to BDT 435,000. The Hunter 350 starts at BDT 340,000, the Classic 350 at BDT 405,000, the Bullet 350 at BDT 410,000, and the Meteor 350 at BDT 435,000. These models cater to various preferences, offering multiple color options and enhanced riding experiences for urban and highway use.


IFAD Motors has established a manufacturing facility in Cumilla and a flagship showroom in Dhaka, ensuring a strong presence and support network in Bangladesh. This move follows the lifting of engine capacity restrictions in Bangladesh, allowing for the local production and use of higher capacity motorcycles.


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
itbd69
itbd69