কম দামে দুর্দান্ত ফিচার ও আকর্ষণীয় লুকে রেডমি নিয়ে এলো নতুন স্মার্টফোন।
![]() | ||
| Redmi has launched a new smartphone with impressive features and a killer look at an affordable price. |
রেডমি কোম্পানির বহুল আলোচিত একটি স্মার্টফোন হল রেডমি নোট ১৩ প্রো ম্যাক্স ৫জি। রেডমির আসন্ন এই স্মার্টফোনটি শীঘ্রই ভারতীয় বাজারে ঝড় তুলবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে ৬.৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকার কথা, যা ১২০ হার্জ রিফ্রেশ রেটে চলবে। ফোনটির ভিতরে অক্টা-কোর প্রসেসর সহ স্ন্যাপড্রাগন চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে এবং এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলতে পারে।
রেডমি নোট ১৩ প্রো ম্যাক্স ৫জি ফোনটিতে ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, এতে থাকবে ২০০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৬০ মেগাপিক্সেল ডেপথ সেন্সর, ২ মেগাপিক্সেল মাইক্রোলেন্স এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই স্মার্টফোনটি শীঘ্রই ভারতীয় মোবাইল বাজারে চালু হতে পারে।
অনেকের ধারণা, ভারতীয় বাজারে ফোনটির দাম হতে পারে প্রায় কুড়ি হাজার টাকা। তবে ফোনটি কবে নাগাদ বিশ্ব বাজারে লঞ্চ করা হবে সে প্রসঙ্গে আপাতত অফিসিয়ালি কিছু জানা যায়নি। বিভিন্ন স্টোরেজ অপশনের সঙ্গে ফোনটি বাজারে ছাড়ার সম্ভাবনা রয়েছে।


আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url