itbd69

ভারতে শীঘ্রই লঞ্চ হবে OnePlus 13 এবং OnePlus 13R স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

 OnePlus 13 and OnePlus 13R smartphones to be launched

 

 চীনে OnePlus 13 লঞ্চ হওয়ার পর থেকেই ভারতীয় মোবাইল ব্যবহারকারীরা এটির ভারতের বাজারে আসার অপেক্ষায় ছিলেন। এবার তাদের জন্য আসছে ‘ডবল ধামাকা’। সার্টিফিকেশন সাইট TDRA-তে OnePlus 13-এর পাশাপাশি OnePlus 13R মডেলটিও দেখা গেছে। এ থেকে ধারণা করা যায়, গ্লোবাল বাজারে এই দুটি ফোন খুব শিগগিরই লঞ্চ হতে চলেছে।

OnePlus 13, OnePlus 13R ফোনের TDRA লিস্টিং

  • প্রথমেই জানিয়ে রাখি TDRA হল ইউএই এর Telecommunications and Digital Government Regulatory Authority।
  • এই ওয়েবসাইটে OnePlus 13 এবং OnePlus 13R ফোনদুটি যথাক্রমে CPH2653 এবং CPH2645 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে।
  • TDRA সার্টিফিকেশন সাইটে ফোনদুটির মডেল নাম্বারের পাশাপাশি ফোনের নাম OnePlus 13 এবং OnePlus 13R জানিয়ে দেওয়া হয়েছে।
  • TDRA সাইটে দুটি ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে সার্টিফিকেশন প্রকাশ্যে আসার ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে এই ফোনদুটি শীঘ্রই গ্লোবাল বাজারে লঞ্চ হতে চলেছে।

OnePlus 13 ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে

OnePlus 13 ফোনেব 6.82-ইঞ্চির 2K+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 4500nits ব্রাইটনেস, 2160Hz PWM ডিমিং এবং Dolby Vision সাপোর্ট করে। এই ডিসপ্লেতে আলট্রা সনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Crystal Shield super ceramic glass এর প্রোটেকশন যোগ করা হয়েছে।

পারফরমেন্স

OnePlus 13 ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং কালার ওএস সহ পেশ করা হয়েছে। ভারতে ফোনটি অক্সিজেন ওএস 15 সহ লঞ্চ করা হবে। প্রসেসিঙের জন্য এতে 4.32GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর রয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে 900MHz Adreno 830 GPU দেওয়া হয়েছে। ফোনটির বেস মডেলে 12GB RAM + 256GB স্টোরেজ এবং টপ মডেলে 24GB RAM + 1TB স্টোরেজ যোগ করা হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য OnePlus 13 ফোনে Hasselblad লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এফ/1.6 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYT808 OIS প্রাইমারি সেন্সর, এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP Samsung JN1 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.6 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYT600 পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32MP Sony IMX615 ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

ব্যাটারি

OnePlus 13 ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 6,000mAh ডুয়েল সেল ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি 1100W SuperVOOC চার্জিং সাপোর্ট করে। এছাড়াও এই ফোনে 50W ওয়্যারলেস চার্জিং এবং magnetic charging টেকনোলজি দেওয়া হয়েছে।

OnePlus 13R ফোনের স্পেসিফিকেশন (লিক)

ডিসপ্লে

OnePlus 13R ফোনে 6.7-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে LTPO টেকনোলজি সহ BOE OLED প্যানেল থাকতে পারে এবং এতে 120Hz রিফ্রেশ রেট, 4500nits ব্রাইটনেস, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন দেওয়া হতে পারে।

প্রসেসর

OnePlus 13R ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং OxygenOS 15 সহ লঞ্চ করা হবে। এই ফোনে 2.27GHz থেকে 3.15GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Gen 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হতে পারে। এই ফোনে 16GB RAM + 512GB Storage দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য OnePlus 13R ফোনে Hasselblad লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এতে 1/1.56 ইঞ্চির 50MP Sony IMX906 প্রাইমারি সেন্সর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও রেয়ার ক্যামেরা সেটআপে একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি টেলিফটো লেন্স থাকতে পারে। ফোনটির ফ্রন্ট প্যানেলে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 16MP সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে।

ব্যাটারি

OnePlus 13R ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 6,500mAh ব্যাটারি যোগ করা হবে বলে জানা গেছে। এই ব্যাটারি 100W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
itbd69
itbd69