itbd69

‘ব্যান্ডউইথ ট্রানজিট’ নয় ভারতকে, হাসিনা জমানার সিদ্ধান্ত বাতিল করে দিল ইউনূসের সরকার

Yunus' government cancels Hasina-era decision to not grant 'bandwidth transit' to India

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ উন্নত করার লক্ষ্যে ভারতের দেওয়া ‘ব্যান্ডউইথ ট্রানজিট’ সুবিধার আবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি (বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন) সম্প্রতি এই সিদ্ধান্ত জানিয়ে নির্দেশিকা জারি করেছে।

ভারত প্রস্তাব করেছিল বাংলাদেশের আখাউড়া সীমান্ত দিয়ে একটি ইন্টারনেট সার্কিট স্থাপন করে ‘ট্রানজিট সংযোগ’ ব্যবহার করবে। এর মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ড দিয়ে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সংযোগ বাড়ানোর পরিকল্পনা ছিল। তবে বিটিআরসির মতে, এই প্রকল্পে বাংলাদেশের কোনও আর্থিক বা কৌশলগত সুবিধা নেই। বরং এই সংযোগ থেকে মূলত ভারতই উপকৃত হবে।

অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ সূত্র জানায়, বাংলাদেশকে একটি আঞ্চলিক ডিজিটাল হাব হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যকে দুর্বল করার আশঙ্কা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে রাজনৈতিক কারণেও এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখযোগ্য, ‘সামিট কমিউনিকেশনস’ এবং ‘ফাইবার অ্যাট হোম’-এর মতো কোম্পানিগুলি আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিত, এবং তাদের এই প্রকল্পের সাথে জড়িত থাকার বিষয়টি বিতর্ক উস্কে দিয়েছে।

বিশ্লেষকদের মতে, ইউনূস সরকারের এই সিদ্ধান্ত সম্ভবত আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত সংস্থাগুলির প্রভাব কমানোর একটি রাজনৈতিক পদক্ষেপ।

India-Bangladesh Relation India-Bangladesh Telecom Bharti Telecom Bharti Airtel Muhammad Yunus

 

 

 

 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
itbd69
itbd69