কৌতুকের ঢেউ উঠত দর্শকদের মনে। অভিনয়ে যেমন ছিল গভীর রসবোধ. আজ রবিবার*-এর অন্যতম অভিনেতা প্রয়াত সুজা খন্দকার।
নাটক, সিনেমা কিংবা বিজ্ঞাপন—সব ক্ষেত্রেই ছিল তাঁর উজ্জ্বল উপস্থিতি! পর্দায় তাঁকে দেখলেই যেন আনন্দ ছড়িয়ে পড়ত, আর কৌতুকের ঢেউ উঠত দর্শকদের মনে। অভিনয়ে যেমন ছিল গভীর রসবোধ, তেমনি ব্যক্তিগত জীবনেও ছিলেন তিনি হাস্যরসিক ও প্রাণবন্ত। এক শক্তিশালী অভিনেতা হিসেবে দীর্ঘদিন মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
নতুন প্রজন্মের অনেকের কাছেই হয়তো তাঁর নাম অচেনা। যাঁরা তাঁকে চিনতেন, তাঁদের স্মৃতিতেও হয়তো ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে এই গুণী শিল্পীর অবদান। কিন্তু তাঁর হাসিমাখা মুখ দেখলেই মুগ্ধতা জাগবে, মনে হবে—এমন অভিনয় থেকে বঞ্চিত হওয়া সত্যিই দুঃখের!
হুমায়ূন আহমেদের কালজয়ী নাটক *আজ রবিবার*-এর অন্যতম অভিনেতা প্রয়াত সুজা খন্দকার। গতকাল ছিল তাঁর ২৮তম প্রয়াণ দিবস। ১৯৯৭ সালের ২ মার্চ না ফেরার দেশে পাড়ি জমানো এই প্রতিভাবান অভিনেতার প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা...


আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url