আয়কর রিটার্ন দাখিল অনলাইন ও অফলাইন করা হোক
 |
| আয়কর রিটার্ন দাখিল অনলাইন ও অফলাইন করা হোক । আপনার মতামত কি? |
গত ৩ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিশেষ আদেশ নং-০১/২০২৫ জারি করে ব্যক্তিগত করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে। আধুনিক বিশ্বব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে এটি নিঃসন্দেহে যুগোপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ। এই উদ্যোগ স্বচ্ছতা নিশ্চিত করতে এবং রাজস্ব আহরণ প্রক্রিয়াকে আরও কার্যকর করতে সাহায্য করবে—এ কথা বলার অপেক্ষা রাখে না। মানুষ এবং সংশ্লিষ্ট আইনজীবীরাও এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
তবে এ পরিকল্পনার সফলতা নিশ্চিত করতে কিছু বাস্তব বিষয় গুরুত্বসহকারে বিবেচনা করা প্রয়োজন। অনেক আইনজীবী ও করদাতার এখনো প্রযুক্তিগত দক্ষতার অভাব রয়েছে। ফলে রিটার্ন দাখিলের সময় তারা নানা ভোগান্তিতে পড়ছেন। শুধু অনলাইন বাধ্যতামূলক করলেই দুর্নীতি রোধ হবে—এমন নিশ্চয়তা নেই; উপযুক্ত দক্ষতা ও সহায়তা ছাড়া এই প্রক্রিয়া অনেকের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
বর্তমানে বিশেষ করে শহরতলি ও গ্রামীণ এলাকায় স্থিতিশীল ইন্টারনেট সেবা না থাকায় করদাতারা অনলাইনে রিটার্ন জমা দিতে গিয়ে সমস্যায় পড়ছেন। সার্ভার জট, ধীরগতির সিস্টেম এবং ফাইল আপলোড জটিলতার কারণে অনেকে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করলেও কাজ সম্পন্ন করতে পারছেন না। প্রান্তিক করদাতা ও নতুন ব্যবহারকারীদের জন্য এটি আরও কঠিন।
পেপারলেস সিস্টেম অবশ্যই সময়ের দাবি, তবে পরিবর্তনের এই পর্যায়ে পর্যাপ্ত প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি ও কারিগরি সহায়তা জরুরি। নির্দিষ্ট সময়সীমার কারণে করদাতাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, যা সবার জন্য মানসিক চাপ ও উদ্বেগ তৈরি করে।
বিশেষ আদেশে বলা হয়েছে, অনলাইনে রিটার্ন দাখিল করতে অপারগ হলে ৩১ অক্টোবরের মধ্যে যথাযথ কারণ দেখিয়ে পেপার রিটার্ন জমা দেওয়া যাবে। কিন্তু এ প্রক্রিয়া অনেক করদাতার কাছে জটিল ও চাপে ফেলার মতো মনে হচ্ছে। তাই কমপক্ষে ২-৩ বছর অনলাইন ও অফলাইন—উভয় ব্যবস্থা চালু রাখা হলে করদাতারা সহজে অভ্যস্ত হতে পারবেন এবং নির্বিঘ্নে সঠিকভাবে রিটার্ন দাখিল করতে সক্ষম হবেন।
ইতোমধ্যে এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করা যায়, সব দিক বিবেচনা করে করদাতাদের জন্য আরও সুবিধাজনক ও নির্ভুল রিটার্ন দাখিল ব্যবস্থা গড়ে তোলা হবে। এতে করদাতারা উৎসাহিত হবেন, স্বতঃস্ফূর্তভাবে রিটার্ন দাখিল করবেন এবং দেশের অর্থনীতি ও রাজস্ব প্রবাহ আরও শক্তিশালী হবে।
নিশাত ফারজানা : আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আয়কর আইনজীবী, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন
✅ General Tags
#Bangladesh #TaxSystem #IncomeTax #NBR #DigitalBangladesh #OnlineService #TaxAwareness #Taxpayer #PublicService
✅ Specific to Online Tax Filing
#OnlineTaxReturn #Ereturn #TaxFiling #DigitalTax #PaperlessService #TaxPortal #TaxDigitalization
✅ Concern / Awareness Tags
#PublicAwareness #DigitalChallenges #TaxSupport #ServerIssue #InternetAccess #LegalSupport #TaxTraining
✅ Bangladesh Focused
#BDTax #BangladeshGovernment #BangladeshEconomy #BangladeshTaxpayer #NBRBangladesh
✅ Engagement Boost Tags
#NewsUpdate #PolicyUpdate #PublicOpinion #VoiceOfPeople #BangladeshNews #AwarenessCampaign
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url