ফেসবুকে যোগ হলো নতুন ফিচার—ব্যবহারকারীদের জন্য অপেক্ষা করছে দারুণ এক চমক!
ফেসবুকে যোগ হলো নতুন ফিচার—ব্যবহারকারীদের জন্য অপেক্ষা করছে দারুণ এক চমক!
ফেসবুক গ্রুপে ব্যবহারকারীদের পরিচয় সুরক্ষা আরও শক্তিশালী করতে মেটা নিয়ে এসেছে নতুন ফিচার ‘নিকনেম’। এই ফিচারের মাধ্যমে গ্রুপে নিজের আসল নাম ব্যবহার না করেই নির্দিষ্ট একটি ছদ্মনাম দিয়ে পোস্ট করা, মন্তব্য করা এবং প্রতিক্রিয়া জানানো যাবে।
আগে অ্যানোনিমাস পোস্টের সুবিধা থাকলেও সেই ব্যবস্থায় নিয়মিত পরিচিতি তৈরি বা ধারাবাহিকভাবে যোগাযোগ রাখা সম্ভব হতো না। নতুন নিকনেম ফিচার সেই সীমাবদ্ধতা দূর করেছে—এখন গ্রুপে নিজের আলাদা পরিচয় বজায় রেখেও ব্যক্তিগত তথ্য প্রকাশ না করে সক্রিয় থাকা যাবে।
মেটার দেওয়া তথ্য অনুযায়ী, ব্যবহারকারীর আসল নাম ও প্রোফাইল ছবি গ্রুপের অন্য সদস্যদের কাছে সম্পূর্ণ গোপন থাকবে। তবে গ্রুপ অ্যাডমিন, মডারেটর এবং ফেসবুক সিস্টেম প্রয়োজনীয় তথ্য দেখতে পারবে। গ্রুপের সদস্যরা নিকনেম ব্যবহারকারীর গত সাত দিনের পোস্ট, মন্তব্য ও রিঅ্যাকশন দেখতে পারবে, কিন্তু প্রকৃত পরিচয় তারা জানতে পারবে না।
নিকনেম প্রোফাইল সাজাতে নিজের পছন্দের ছবি ও রঙিন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার সুযোগও থাকছে। পোস্ট করার সময় ‘অ্যানোনিমাস পোস্ট’ অপশনের পাশাপাশি দেখা যাবে ‘নিকনেম’ বেছে নেওয়ার সুযোগ। চাইলে নিকনেম চালু বা বন্ধ করা যাবে যেকোনো সময়, তবে নতুন নাম নিতে হলে অপেক্ষা করতে হবে দুই দিন। নাম বদলানোর পর আগের সব পোস্ট ও প্রতিক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে নতুন নিকনেমে যুক্ত হয়ে যাবে। বিভিন্ন গ্রুপে ভিন্ন নিকনেম ব্যবহার করলে নাম পরিবর্তনের প্রভাব শুধু সেই নির্দিষ্ট গ্রুপেই কার্যকর হবে।
তবে ফিচার ব্যবহারের ক্ষেত্রে কিছু শর্তও রয়েছে। গ্রুপ অ্যাডমিন চাইলে তবেই নিকনেম ফিচার সক্রিয় করা যাবে। এছাড়া নিকনেম অবশ্যই ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে হবে এবং একই গ্রুপে একই নিকনেম দুইজন ব্যবহার করতে পারবে না।
মোট মিলিয়ে, ফেসবুক গ্রুপে নিরাপদ ও পরিচয়-সুরক্ষিত অংশগ্রহণ বাড়াতেই মেটার নতুন এই নিকনেম ফিচারকে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
#facenook #facebooknewupdate #fb2026 #fbnicename


আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url