এহতেশাম: ‘এ দেশ তোমার আমার’ দিয়ে যাত্রা, বাংলা চলচ্চিত্রে এক যুগের নির্মাতা
এহতেশাম: ‘এ দেশ তোমার আমার’ দিয়ে যাত্রা, বাংলা চলচ্চিত্রে এক যুগের নির্মাতা
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একজন প্রভাবশালী ও পথপ্রদর্শক নির্মাতা হিসেবে স্থান করে নিয়েছেন এহতেশাম। ১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত ‘এ দেশ তোমার আমার’ ছবি দিয়ে পরিচালনায় তার পথচলা শুরু হলেও পরবর্তী সময়ে তিনি নির্মাণ করেছেন বহু ব্যবসাসফল ও স্মরণীয় চলচ্চিত্র। ষাটের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত ধারাবাহিকভাবে হিট ছবি উপহার দিয়ে নির্মাতা হিসেবে নিজের অবস্থান আরও মজবুত করেন।
এহতেশামের চলচ্চিত্র শুধু ব্যবসায়িক সাফল্য অর্জনই করেনি, বাংলা সিনেমায় নতুন প্রজন্মের নায়িকা তৈরিতেও তিনি রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তার হাত ধরেই চলচ্চিত্রে আসেন শবনম, শাবানা, শাবনাজ এবং শাবনুর—যারা পরবর্তী সময়ে নিজেদের সময়ের সবচেয়ে জনপ্রিয় ও সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পান।






আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url