itbd69

হালকা নাটকীয় তাহসানের পর এবার মিউজিক দুনিয়ায় ঝড় তুলছেন হাবিব

 

হালকা নাটকীয় তাহসানের পর এবার মিউজিক দুনিয়ায় ঝড় তুলছেন হাবিব


সাধারণত এতদিন বহুজাতিক ও বড় ব্র্যান্ডগুলোর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে আমরা নাটক-সিনেমার অভিনেতা-অভিনেত্রীদেরই বেশি দেখেছি। এটাই যেন এক ধরনের প্রচলিত ধারা। তবে সেই ধারা ভেঙে কয়েক বছর ধরেই আলোচনায় ছিলেন জনপ্রিয় শিল্পী তাহসান খান। একাধিক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দায়িত্ব পালন করে তিনি দেখিয়েছেন, সংগীতশিল্পীরাও ব্র্যান্ডের মুখ হতে পারেন সমানভাবে।

এবার সেই পথেই হাঁটলেন আরেক জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।

দুই দশকেরও বেশি সময় ধরে গানে গানে শ্রোতাদের মন জয় করে আসা এই গায়ক সম্প্রতি ভক্তদের জন্য নিয়ে এসেছেন নতুন এক সুখবর। তিনি দেশের লাইফস্টাইল পোশাকের ব্র্যান্ড মাইক্লো বাংলাদেশ-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হয়েছেন।

বিষয়টি নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে হাবিব ওয়াহিদ বলেন,
“আমি একটি লাইফস্টাইল পোশাকের ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হয়েছি—ভালোই লাগছে। আসলে এই ব্র্যান্ডটি বাংলাদেশের বাজারের জন্য রুচিশীল ও মানসম্মত পোশাক তৈরি করছে। এই মান ধরে রাখার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও তাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।”

হাবিবের এই নতুন যাত্রা উপলক্ষে গতকাল রাজধানীর বনানীর একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় এক সৌহার্দ্যপূর্ণ সাংবাদিক মিলনমেলা। সেখানে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের পাশাপাশি উপস্থিত ছিলেন মাইক্লো বাংলাদেশের পরিচালক ও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ব্র্যান্ডটির ভবিষ্যৎ পরিকল্পনা, বাজারে তাদের অবস্থান এবং হাবিব ওয়াহিদের সঙ্গে এই নতুন পথচলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সব মিলিয়ে, সংগীত আর লাইফস্টাইল ব্র্যান্ডের এই নতুন সংযোগ ইতোমধ্যেই আগ্রহ তৈরি করেছে ভক্ত ও ক্রেতাদের মধ্যে।





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
itbd69
itbd69