ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার ৫ উপায়
5 Tips to Keep Your Laptop Battery Healthy
![]() |
| ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার ৫ উপায় |
অধিকাংশ ল্যাপটপে পুনরায় চার্জযোগ্য লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়, তবে বিভিন্ন কারণে ব্যাটারির কার্যক্ষমতা ধীরে ধীরে কমে আসে, ফলে চার্জ দীর্ঘ সময় ধরে রাখা সম্ভব হয় না। এতে দৈনন্দিন কাজের ক্ষেত্রে অসুবিধা হয়। তবে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের কিছু বৈশিষ্ট্য ব্যবহার করে সহজেই ল্যাপটপের ব্যাটারি চার্জের স্থায়িত্ব বাড়ানো সম্ভব।
১. ইফিশিয়েন্সি মোড
ল্যাপটপে সাধারণত তিনটি পাওয়ার মোড থাকে—‘বেস্ট পারফরম্যান্স’, ‘ব্যালান্সড’ এবং ‘বেস্ট পাওয়ার ইফিশিয়েন্সি’। বেশির ভাগ সময় ল্যাপটপ স্বয়ংক্রিয়ভাবে ‘ব্যালান্সড’ মোডে চলে যায়। তবে ‘বেস্ট পাওয়ার ইফিশিয়েন্সি’ মোড নির্বাচন করলে চার্জ কম খরচ হয় এবং ব্যাটারির স্থায়িত্ব বাড়ে। এই মোডে ইন্টারনেট ব্রাউজিং বা লেখালেখির মতো সাধারণ কাজ করতে কোনো সমস্যা হয় না, তবে গেম খেলার সময় পারফরম্যান্স কিছুটা কমে যেতে পারে।
২. এনার্জি সেভার
ল্যাপটপের ব্যাটারি ছোট হলে চার্জ দ্রুত শেষ হয়ে যায়। উইন্ডোজ ১১-এর এনার্জি সেভার মোড চালু করলে নির্দিষ্ট চার্জ স্তরে পৌঁছালে এটি স্বয়ংক্রিয়ভাবে চার্জের খরচ কমায়। সাধারণত চার্জ ৩০ শতাংশে পৌঁছালে এই মোড সক্রিয় হয় এবং ল্যাপটপের নির্দিষ্ট ফিচারগুলির চার্জ ব্যবহার কমিয়ে দেয়, ফলে ব্যাটারি দীর্ঘস্থায়ী হয়।
৩. অটোমেটিক স্ক্রিন অফ এবং হাইবারনেশন
ল্যাপটপে কোনো কাজ না হলে নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিন বন্ধ বা হাইবারনেশনে যেতে পারে। ল্যাপটপের সেটিংসে নির্দিষ্ট সময় নির্ধারণ করা থাকলে, নির্দিষ্ট সময় পর কাজ না হলে স্ক্রিন নিজে থেকেই বন্ধ হবে বা হাইবারনেশনে চলে যাবে, এতে ব্যাটারি খরচ কম হয়।
৪. অটো ব্রাইটনেস
অনেক ল্যাপটপে ‘অটো ব্রাইটনেস’ ফিচার থাকে, যা আশপাশের আলো অনুযায়ী পর্দার উজ্জ্বলতা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে। ফলে আলো কম হলে স্ক্রিনের উজ্জ্বলতা কমে যায়, এবং ব্যাটারির চার্জ বাঁচে।
৫. স্লিপ মোড
ল্যাপটপের ‘লিড’ বন্ধ করলেই স্লিপ মোড সক্রিয় করার ব্যবস্থা রাখা যায়। এতে লিড বন্ধ করলেই ল্যাপটপ স্লিপ মোডে চলে যাবে এবং ব্যাটারি খরচ কম হবে। আবার লিড খোলার সঙ্গে সঙ্গে ল্যাপটপ পুনরায় চালু হবে।
আরও পড়ুন


আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url