itbd69

সম্বন্ধ করেই বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী পৌলোমী!

 বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী পৌলোমী বসু

 কলকাতার শোবিজে শীতের শুরুতেই বাজছে বিয়ের সানাই। জনপ্রিয় অভিনেত্রী পৌলোমী দাস চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী রবিবার, ১৭ নভেম্বর তিনি আইনি বিয়ে করবেন, এবং তার হবু জীবনসঙ্গী হলেন কলকাতার ব্যবসায়ী ঋদ্ধিমান মজুমদার। যদিও টলিপাড়ার কেউ নন, ঋদ্ধিমান আগে তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি করতেন, পরে সেই চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করেন।

পৌলোমী জানিয়েছেন, প্রায় এক বছর ধরে পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য চাপ আসছিল। প্রথমে ক্যারিয়ারে মনোযোগ দিতে চাইলেও পরে মা-বাবার উদ্যোগে অনলাইনে পাত্র-পাত্রী সংক্রান্ত ওয়েবসাইটে বিজ্ঞাপন দেয়া হয়। সেখানেই ঋদ্ধিমানের সঙ্গে তার পরিচয় এবং ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে। তিনি বলেন, “প্রথম তিন-চার মাস শুধু দেখা করেছি আর কফি খেয়েছি। তারপর আমাদের বন্ধুত্ব তৈরি হয়।”

ঋদ্ধিমানের ছবি তোলার নেশা এবং জীবনযাত্রা সম্পর্কে আরও জেনে তিনিও বুঝতে পারেন যে, এমন একজন সঙ্গীই তিনি চান। তিনি বলেন, “২০২৪ সালে দাঁড়িয়ে সম্বন্ধ করে বিয়ে করছি, এই বিষয়টা আমার বেশ ভালো লেগেছে।” আগামী ৬ ডিসেম্বর তারা আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন এবং ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রীতিভোজের আয়োজন।

সম্প্রতি ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকের শুটিং শুরু করলেও বিয়ের জন্য নির্মাতাদের কাছে পাঁচ দিনের ছুটি নিয়েছেন তিনি। বিয়ের কেনাকাটা আর শুটিংয়ের ব্যস্ততার মাঝেও এই দুই দিক সামলাতে যথেষ্ট আনন্দ পাচ্ছেন বলে জানিয়েছেন পৌলোমী। আর মধুচন্দ্রিমার পরিকল্পনা এখনো আড়ালেই রাখতে চাচ্ছেন অভিনেত্রী।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
itbd69
itbd69