শেষ পর্যন্ত, সালমান ও শাহরুখের অভিনয়ে "করণ অর্জুন" সুপারহিট হয়
করণ অর্জুন
করণ অর্জুন সিনেমার প্রাথমিক কাস্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন অজয় দেবগণ এবং শাহরুখ খান। শাহরুখ করণ এবং অজয় অর্জুন চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু পরিচালক রাকেশ রোশন তাদের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। তিনি বলেন, "তোমাদের নিজ নিজ ইমেজ মাথায় রেখে চরিত্র নির্ধারণ করেছি। এই পরিবর্তনে সিনেমার কোনো লাভ হবে না, বরং ক্ষতি হবে।"
পরবর্তীতে রাকেশ রোশন অজয় এবং শাহরুখ দুজনকেই বাদ দিয়ে সালমান খান এবং আমির খানকে প্রস্তাব দেন। তখন শাহরুখ রাকেশ রোশনের কাছে ফিরে আসেন এবং বলেন, "আপনি আমাকে ব্রেক দিয়েছেন। আমি যদি এই সিনেমা না করি, তাহলে রাতে ঘুমাতে পারব না।" শাহরুখের আবেদনে আমিরকে বাদ দিয়ে তাকে আবারও কাস্ট করা হয়।
তবে সালমান ও শাহরুখকে একসঙ্গে কাস্ট করার পর ডিস্ট্রিবিউটররা ছবিটি থেকে সরে দাঁড়াতে শুরু করেন। তাদের যুক্তি ছিল, "দুইজন রোম্যান্টিক হিরোকে নিয়ে কীভাবে একটি অ্যাকশন সিনেমা হবে?" কিন্তু রাকেশ রোশনের দৃঢ় বক্তব্য ছিল, "তারা শারীরিকভাবে ফিট। তাহলে অ্যাকশন চরিত্রে অভিনয় করতে পারবে না কেন?"
শেষ পর্যন্ত, সালমান ও শাহরুখের অভিনয়ে "করণ অর্জুন" সুপারহিট হয় এবং বলিউডে এই জুটি দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেয়।


আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url