চলচ্চিত্র পরিচালক ফয়েজ চৌধুরী(শাবানার বাবা) এর ১৬ তম মৃত্যুবার্ষিকী
🌺 ফয়েজ চৌধুরী
চলচ্চিত্র পরিচালক ফয়েজ চৌধুরী(শাবানার বাবা) এর ১৬ তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০০৯ সালের ১৬ মার্চ, ঢাকায় মৃত্যুবরণ করেন। প্রয়াত এই গুণি চলচ্চিত্র পরিচালক-এর প্রতি গ্রুপের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই।
ফয়েজ চৌধুরী চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে, জন্মগ্রহন করেন। পেশায় ছিলেন একজন টাইপিস্ট। পরবর্তিতে তিনি টাইপিস্টের চাকুরী ছেড়ে নাম লেখালেন সিনেমা জগতে। খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক এহতেশাম-মুস্তাফিজ ছিলেন, তাঁর খালাতো ভাই। তাদের পথ ধরে ফয়েজ চৌধুরী এলেন চলচ্চিত্র পরিচালনায়।তিনি পরিচালক হওয়ার আগেই তাঁর মেয়ে হয়ে যান, জননন্দিত চিত্রনায়িকা। পরবর্তিতে যিনি কিংবদন্তী, জনপ্রিয় অভিনেত্রী- শাবানা।
ফয়েজ চৌধুরী মাত্র কয়েকটি চলচ্চিত্র পরিচালনা করেছেন।তাঁর চলচ্চিত্রগুলো তখনকার সময়ে ভালো ব্যববসাসফল হয়েছে, আলোচিত হয়েছে।
ফয়েজ চৌধুরী পরিচালিত চলচ্চিত্র
১। মুক্তি - ১৭.১০.১৯৬৯
২। মালকা বানু - ১৫.১১. ১৯৭৪
৩। বিজয়িনী সোনাভান - ১৪.০৯.১৯৭৯
৪। আলতাবানু - ২২.০১.১৯৮২
৫। রাজার মেয়ে বেদেনী - ২৪.০৬ ১৯৯১
চিত্র পরিচালক ফয়েজ চৌধুরী তাঁর চলচ্চিত্রকর্মের মাধ্যমে, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের অংশ হিসেবে, স্মরণীয় হয়ে থাকবেন।তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।







আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url