itbd69

মনোনয়ন বঞ্চিত হয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানালেন মনির খান

 

মনোনয়ন বঞ্চিত হয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানালেন মনির খান

দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। একসময় তিনি দলের কেন্দ্রীয় সহ–সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মনোনয়নপ্রত্যাশী তারকাদের মধ্যে অন্যতম আলোচিত নাম ছিলেন এই গায়ক। শোনা যাচ্ছিল, ঝিনাইদহ–৩ (মহেশপুর–কোটচাঁদপুর) আসন থেকে দলীয় টিকিট পেতে পারেন তিনি। তবে শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পাননি মনির খান; এই আসনে দল মনোনয়ন দিয়েছে মোহাম্মদ মেহেদী হাসানকে।

দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন মনির খান। সোমবার (৩ নভেম্বর) নিজের ফেসবুক পেজে মেহেদী হাসানের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে তিনি লিখেন—

“অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ–৩ আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী। শুভকামনা রইলো।”


সোমবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

মনির খানের পাশাপাশি বিনোদন জগতের আরও কয়েকজন তারকা এবার মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে প্রাথমিক তালিকায় এদের কেউই দলীয় টিকিট পাননি।


বিএনপির টিকিট না পাওয়ায় মনির খানের স্ট্যাটাস ভাইরাল

রাজনীতির ময়দানে ধাক্কা, এরপরই মনির খানের ফেসবুক বার্তা

প্রত্যাশা পূরণ না হওয়ায় মনির খানের হৃদয়ছোঁয়া লেখা ফেসবুকে


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
itbd69
itbd69