ব্রডব্যান্ড ব্যবহারকারীদের জন্য বাড়ছে খরচ
ব্রডব্যান্ড ব্যবহারকারীদের জন্য বাড়ছে খরচ
নতুন টেলিকম নীতি কার্যকরের প্রভাব পড়তে শুরু করেছে ইন্টারনেট সেবায়। দেশের ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য দুঃসংবাদ—ব্যবহার খরচ বাড়ছে প্রায় ২০ শতাংশ।
সোমবার (৩ নভেম্বর) ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম গণমাধ্যমে জানান, নীতিমালার কারণে সরাসরি গ্রাহক পর্যায়ে খরচ বৃদ্ধি পাচ্ছে। তার ভাষায়, “নতুন পলিসি অনুযায়ী এখন ৫০০ টাকার সংযোগের জন্য অতিরিক্ত ১০০ টাকা এবং ১ হাজার টাকার সংযোগের জন্য বাড়তি ২০০ টাকা দিতে হবে।”
তিনি সতর্ক করে বলেন, টেলিকম নীতি সংশোধন না হলে দেশের ডিজিটাল কাঠামো বড় ধাক্কা খাবে এবং বাংলাদেশ ডিজিটালভাবে ‘শাটডাউন’ হওয়ার ঝুঁকিতে পড়বে।
আইএসপিএবি সভাপতি আরও আহ্বান জানান—আগামী জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো যেন নতুন নীতিমালার বিষয়ে গুরুত্ব দিয়ে হস্তক্ষেপ করে, নতুবা ইন্টারনেট খাতে বড় সংকট সৃষ্টি হতে পারে।


আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url