মৃত্যুর সেই খবর পাওয়ার মুহূর্তটি স্মরণ করে তুষার খান বলেন
মৃত্যুর সেই খবর পাওয়ার মুহূর্তটি স্মরণ করে তুষার খান বলেন,
“সেদিন রাত প্রায় পৌনে ১১টার দিকে ঘুম ভাঙে। ডাবিংয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি। পরের দিন সকালে পরিচালক চাষী নজরুল ইসলামের মেয়ে আন্নি ফোন করে জানায়— ‘সালমান সুইসাইড করেছে।’ কথা শুনেই স্তব্ধ হয়ে যাই। মানতেই পারছিলাম না। আবার জিজ্ঞেস করলাম— ‘ও কি সত্যি মারা গেছে?’ আন্নি বলল— ‘হ্যাঁ, এখন মেডিক্যালে।’ আমি আর দেরি না করে ছুটে গেলাম হাসপাতালে।”
সেই দৃশ্য মনে করে তুষার খান বলেন,
“হাসপাতালে গিয়ে পরিচালক রেজা হাসমত ভাই আমাকে দেখে জিজ্ঞেস করলেন— ‘কালকে আপনি কোথায় ছিলেন?’
আমি অবাক হয়ে জানতে চাই— ‘কেন?’
তিনি বলেন— ‘গতকাল ডাবিংয়ের সময় সালমান খুবই আপসেট ছিল। আপনাকে খুঁজেছে, ফোন করেছে, ফোনে না পেয়ে বাসায় লোক পাঠিয়েছে।’
শুনে বুকটা যেন হাহাকার করে ওঠে। তুষার খান বলেন,
“আজও মনে হয়— ও হয়তো অন্যদিনের মতো আমার সঙ্গে কিছু কথা বলতে চেয়েছিল। হয়তো কথা বললে মনটা হালকা হতো, শান্ত হতো… আর এই অঘটন ঘটত না। ভাবি, কেন যে সেদিন আত্মীয়ের বাসায় ঘুমিয়ে ছিলাম! এই আফসোস, এই কষ্ট সারাজীবন বয়ে বেড়াতে হবে।”
শেষে তিনি আবেগ ভরা কণ্ঠে বলেন,
“হয়তো আমি সেদিন জেগে থাকলে… আজও আমাদের মাঝে সালমান শাহ থাকত। লাখো দর্শকের মন আজ ভাঙত না।” 😢💔
#SalmanShah #TusharKhan #Salmanshahfan


আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url